ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৮ আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আখতার আহমেদ ঘোষিত রোডম্যাপ অনুসারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন।

তিনি জানান, ভোটগ্রহণের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

কর্মপরিকল্পনায় থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো- অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি–বিদেশি সাংবাদিক অনুমোদন; নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনি দ্রব্যাদি সংগ্রহ, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার একীভূতকরণ; ম্যানুয়েল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ; প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনি বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার (বিভিন্ন মাধ্যমে); বিবিধ। সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ