জগন্নাথপুরে নবাগত এসিল্যান্ড মোঃ মহসিন উদ্দীন

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

জগন্নাথপুরে নবাগত এসিল্যান্ড মোঃ মহসিন উদ্দীন

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: মহসিন উদ্দিন। ২১শে আগষ্ট রোজ বৃহস্পতিবার তিনি জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর শুন্য পদে যোগদান করেছেন। কিছুদিন আগে জগন্নাথপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ বদলী হয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যলয়ে চলে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শুন্য হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন । ২১শে আগষ্ট নবাগত এসিল্যান্ড মোঃ মহসিন উদ্দীনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।এবং তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ ও জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারবাইজার অরূপ রায় প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ