প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসার এর কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা, পোনামাছ অবমুক্ত করন ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

“অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসার এর কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে ১৮ ই আগষ্ট রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় ফিরে এসে শেষ হয়। পরে সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা মৎস্য অফিসার আল আমীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহর পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ এর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুল হক সিপন, ফুজায়েল আহমদ, মৎস সমিতির সুটকি উদ্যোগতা সুমা আক্তার, মৎস উদ্যোগতা শাহ আলম ও মৎসজীবি হাছন আলী প্রমুখ।
আলোচনা পর্ব শেষে উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদান রাখায় ৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়াও সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপজেলা পরিষদ এর পুকুরে ১৫ কেজি মাছ অবমুক্ত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest