ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
আওয়ামী লীগ কর্মী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়/ছবি: জাগো নিউজ
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ঘটে।

জানা গেছে, ওই ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে কেউ একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এসময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ভ্যানে নিয়ে সেই স্থান ত্যাগ করে।
তবে উপস্থিত জনতার দাবি, ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখেছেন তারা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ