প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি##
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রয়াত প্রেসিডেন্ট আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ এর হাতেগড়া সংগঠন জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আয়োজনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামানের নির্দেশে ১ লা জানুয়ারী রোজ শনিবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরস্থ সুরমা মার্কেটে সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ সামছুজ্জামন এর সভাপতিত্বে কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, শাহ এমরাজ মিয়া, মোঃ জুবেদ আলী, মনির মিয়া, রফিকুল ইসলাম, জসিম মিয়া,মানিক মিয়া, রাশেদ আলী, হেলাল আহমেদ সালা উদ্দিন ও মজনু মিয়া প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, এই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদ এই দেশে রাষ্ট্রীয়ভার গ্রহন করে দেশে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। তৃণমূলের মানুষের কাছে প্রশাসনের সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এই পদ্ধতি চালু করেছিলেন। ফলে আজ দেশের মানুষ সহসাই সেবা পাচ্ছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest