প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ শে সেপ্টেম্বর রোজ শনিবার দুপুরে জগন্নাথপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টার দিকে ইকড়ছই সিনিয়র মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন ফেয়ার ফেইসের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, রসুলগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মুফতি বদর উদ্দিন আলামিন, স্টুডেন্টস কেয়ারের সভাপতি হুমায়ুন কবির, শিক্ষার্থী তাহের আল হামিদ, মুজদ্দিদে আলফে সানী, আব্দুল মুমিন, মোস্তাক আহমদ, শাহিনুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে ভারত সরকারের প্রতি তার ফাঁসির দাবি জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest