প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬
জান্নাতুল ফেরদৌসেী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
সমাগত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাবেদ কোরেশির সমর্থনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর আয়োজনে ২৭ শে নভেম্বর রোজ শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় স্থানীয় মজিদপুর পয়েন্টস্থ মজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট প্রাঙ্গণে বিশিষ্ট মুরুব্বী মোঃ জমির আলীর সভাপতিত্বে ও খায়রুল হাসান রূপা এবং রিজু মিয়ার পরিচালনায় জাবেদ কোরেশির সমর্থনে নির্বাচনী বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাবেদ কোরেশি, ডাঃ হাবিবুর রহমান, খায়রুল হাসান রূপা, নূরুল হক, নাসিরুদ্দিন আহমেদ, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, নাঈম আহমদ, মোশন আলী, মছব্বির আলী, গেদাব আলী, শিবু পাল, আখলিছ মিয়া, শেলিম আহমেদ ও আলী হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, ক্বারী মোঃ নূরুল হক। এসময় বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ নাজমুল হক।
ক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। জাবেদ কোরেশি একজন ক্লিন ইমেজের মানুষ, দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে খাশিলা গ্রাম সহ ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশি তাঁহার বক্তব্যে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে গ্রামবাসী সহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest