প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উৎসব মূখর পরিবেশে আলোচিত ‘শান্তিগঞ্জ মডেল’ মেধা যাচাই পরীক্ষা-২০২৬ ইং সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক (শান্তিগঞ্জ মডেল)- ২০২৬ পরীক্ষা উপলক্ষে ২৮ শে নভেম্বর রোজ শনিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা পর্যন্ত চলা এই পরীক্ষায় ২০৫৭ জন শিক্ষার্থী মধ্যে ২০১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো, যা মোট শিক্ষার্থীর ৯৭.৭২ শতাংশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানাযায়, এই পরীক্ষায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৬ জনের ২৩৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো। আবদুল মজিদ কলেজ কেন্দ্রে ২২৬ জনের মধ্যে ২২৪ জন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৭ জনের মধ্যে ১৬৭ জন, জেবিবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬ জনের মধ্যে ৬৩, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২১২ জনের মধ্যে ২০৪ জন, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৩৯ জন, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩২ জনের মধ্যে ২২৫, গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৩ জনের মধ্যে ১৬৮ জন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৩ জনের মধ্যে ১৪৯ জন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২২০ জনের মেধ্যে ২১৪ জন ও সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৮ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সর্বোচ্চ নম্বরের জন্য সেরা শিক্ষার্থী নির্বাচনের পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে সেরা স্কুল এবং বিষয় ভিত্তিক সেরা শিক্ষক নির্ধারণ করবে উপজেলা শিক্ষা বিভাগ ও প্রশাসন। এছাড়াও একটি স্কুলের পরীক্ষার্থীদের উপস্থিতি দিয়ে মূলায়ণ করা হবে ওই স্কুলের সামগ্রিক ফলাফল। সর্বশেষ একটি ইউনিয়নের সবগুলো বিদ্যালনের সার্বিক ফলাফলের উপর নির্ভর করে বাচাই করা হবে সেরা ইউনিয়ন।পুরষ্কৃত করা হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। পরীক্ষা নিয়ে উচ্ছ্বাস এবং আশাবাদ ব্যক্ত করেন অভিভাবকবৃন্দ। জলাল উদ্দিন, চান্দ মিয়া ও আয়শা আক্তার বলেন, বার্ষিক পরীক্ষার আগে মেধা যাচাই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি। সিলেবাসের আলোকে প্রস্তুতি নিয়েছে আমাদের ছেলে মেয়েরা। এই পরীক্ষার কারণে স্কুলের উপস্থিতির হার বেড়েছে। পড়াশোনার গতি এসেছে। শিক্ষকরাও বেশ তৎপরতা দেখাচ্ছেন। আমরা আশাবাদী, এই উদ্যোগ সরকারিভাবে নেওয়া হলে আরো গুরুত্ব বাড়বে।
সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে হিল্লোল চাকমা গণমাধ্যমকে বলেন, এই পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করছে। শিক্ষার্থীরা ব্যপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিয়েছে এবং পরীক্ষাও দিচ্ছে। উপস্থিতির হারও সন্তোষজনক। আগামীতে এই পরীক্ষা চালু থাকবে। পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, শিক্ষক, স্কুল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও মূল্যায়ণ করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest