প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
মোঃ আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় নতুন এই কমিটি ঘোষণা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।
কমিটিতে দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সৈদূর রহমান তালুকদারকে কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটি গঠনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার, সহ-সভাপতি সোয়েব হাসান এবং সিনিয়র সাংবাদিক কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থ, সহ স্থানীয় গণমাধ্যমকর্মী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest