জগন্নাথপুরের কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

জগন্নাথপুরের কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের কৃতি সন্তান জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী প্রয়াত ইউনূছ আলীর ছেলে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল আলম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪ ঠা আগষ্ট রোজ মঙ্গলবার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন সুত্রে এ তথ্য জানাগেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মোঃ শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পাশা-পাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
এছাড়াও প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল,যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ব্যাপারে অধ্যক্ষ মোঃ শহীদুল আলম বলেন, পরিবার ও আত্বীয় স্বজনের সার্বিক উৎসাহ উদ্দীপনায় আমি শিক্ষা জীবন শেষ করে কর্মময় জীবন অতিবাহিত করছি। এবং আজ আমি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান হিসেবে পদায়িত হয়েছি। এই প্রাপ্তি আমি আমার পরিবারবর্গ সহ জগন্নাথপুরবাসীকে উৎসর্গ করছি। আমি যেন কর্মময় জীবন সুন্দর ও সফল ভাবে পরিচালিত করতে পারি সে জন্য সকলের দোয়া ও ভালবাসা প্রত্যাশা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ