জগন্নাথপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৬

জগন্নাথপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর প্রেসক্লাব এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩১ শে জুলাই রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওসার আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখা জগন্নাথপুর এর সভাপতি মোঃ কবির উদ্দিন ও জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মহিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভা, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য ও সচিব শামীম আহমদ, জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, জগন্নাথপুর সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রুহুল আমীন, ফেয়ার ফেইস জগন্নাথপুর এর প্রতিষ্টাতা সভাপতি প্রভাষক শামীম আহমদ,  অলটাইম ক্লিন জগন্নাথপুর এর সভাপতি শাহজাহান মিয়া, জহির ইনস্টিটিউট এর পরিচালক মাও জহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, কোষাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন বেলাল, সদস্য মোঃ  আল আমিন ও দপ্তর সম্পাদক সারোয়ার ।
আলোচনা পর্ব শেষে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনকে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এবং এই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত শংকর রায়কে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট তাঁহার ছেলে সাংবাদিক সুমিত রায় এর হাতে তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সদস্য শাহ এস এম ফরিদ।
এসময় জগন্নাথপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জগন্নাথপুর প্রেসক্লাব সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ