জুলাই গণঅভ্যুত্থান দিবস – -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস – -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ” জুলাই গণঅভ্যুত্থান দিবস – -২০২৬ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায় সরকার এর পরিচালনায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ লুৎফুর রহমান চৌধুরী,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ( ডেন্টাল সার্জন) ডাঃ ফারহাত লামিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রব, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম, দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল জাবীর সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ