জগন্নাথপুরে কৃষি ঋণ প্রকাশ্যে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

জগন্নাথপুরে কৃষি ঋণ প্রকাশ্যে বিতরণ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলাস্থ তফসিলি ব্যাংক সমূহের আয়োজনে ২৮ শে জুলাই রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ম্যানেজার আশিকুর রহমান এর  পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার  অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম এমদাদুল হক, সিলেট পূর্বাঞ্চল ব্যাংক এশিয়া পিএলসি এর এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।
আরোও বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাহির উদ্দীন,  উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার গুল মোহাম্মদ মাহমুদউল্লাহ, চিলাউড়া গ্রাম নিবাসী সফল কৃষক মোঃ জুয়েল মিয়া।
আলোচনা পর্ব শেষে সুবিধাভোগী কৃষক এর মধ্যে ঋণ বিতরণ হয়।
এসময়, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে সুবিধাভোগী ১৮ জন কৃষকের মধ্যে মোট ২১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন সভার অতিথি বৃন্দ।
আলোচনার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর ম্যানেজার মোঃ ইসলাম উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ