স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

সংগৃহীত ছবি
ইউএস বি ডেস্কঃ
স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা থাকবে। তবে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের করার কিছু নাই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এ বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
এ সময় তিনি রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার মির্জা হাফিজ উদ্দিন দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলই প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নেবে।
সূত্র: কালবেলা .কম

এ সংক্রান্ত আরও সংবাদ