প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার ( ২৪ জুলাই) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল অদ্য তারিখ সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি বনাঞ্চল এলাকায় বিজিবি টহল পরিচালনার সময় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারীরা ভারত থেকে পাচারের উদ্দেশ্যে এসব গাঁজা এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল তৎপরতার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাদকগুলো উদ্ধার করা সম্ভব হয়।
উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের সর্বমোট ৭১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৩৬ বোতল ভারতীয় মদ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবাসহ ০৬ জন আসামী আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে । সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest