জগন্নাথপুর পৌর সভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

জগন্নাথপুর পৌর সভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুর পৌর সভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ২২কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে ২২শে জুলাই  রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় পৌর মিলনায়তনে পৌর সভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর প্রকৌশলী হেলাল আবেদীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক তখবুর হোসেন, সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল-আমীন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আজগর ইমন, শাহ ফুজায়েল, ইকবাল হোসেন, আব্দুল মতিন, যুবদল নেতা বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থ বছরের ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ৩কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয় ২কোটি ৯৬লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা, মোট ব্যায় ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ও বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মশাহিদ হোসেন ভূঁইয়া, দিলু মিয়া, জগন্নাথপুর পৌর করকর্মকর্তা রশীদ আলী, সমাজ সেবক এলাইছ মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও পৌর সভার কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ