এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ জানালো শিক্ষা বোর্ড

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ জানালো শিক্ষা বোর্ড
ইউএস বি ডেস্কঃ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আগামী ২০ ‍জুলাইকে লক্ষ্য নিয়ে ফল প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। সূত্র-কালের কণ্ঠ 

এ সংক্রান্ত আরও সংবাদ