জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায়

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে কয়েকটি দোকানে ৮ হাজার ৫ শত টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্চ ব্রীজ, জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা সহ জগন্নাথপুর বাজারে ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন ও জগন্নাথপুর থয়নার একদল পুলিশ সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে বাজার মনিটরিং পরিচালনা করেন। এসময় ফুটপাত থেকে অবৈধ দোকান অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন। এবং ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় সরকার পৌরসভা আইন- ২০০৯ এর আওতায় কয়েকটি দোকানে ৮ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করেছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন।
জনস্বা‌র্থে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ ধর‌নের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ