প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
মো: আশরাফ উদ্দিন ,দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।
উপহার বিতরণকালে ইউএনও সনজীব সরকার বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”
ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, তাড়ল ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান আলী আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীন,প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে এই মানসম্মত ড্রেস, জুতা ও ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest