জগন্নাথপুরে  জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন 

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

জগন্নাথপুরে  জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন 
হুমায়ূন কবীর ফরীদি##
১৬ জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে।
১৬ ই জুলাই শহীদ দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় দেশের বর্তমান প্রেক্ষাপট ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুরসালিন অনিক, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও জুলাই আন্দোলনের যোদ্ধা আরিফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল। এই আন্দোলনের সুবাদেই আমরা আজ একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা আমাদের সামনের দিনগুলোর বড় অনুপ্রেরণা। একপর্যায়ে এই বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র গণ আন্দোলনে রুপ নেয় এবং দেশের কর্তৃত্ববাদী রাজত্বের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের যে মানবিকসম্পন্ন রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল এবং এর পেছনে যে চেতনা কাজ করেছে, তা যেন কোনোভাবেই ম্লান না হয়ে যায়।
সভার শেষ পর্যায়ে দেশের শান্তি ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করার পাশা-পাশি আহতদের সুস্বাস্থ্য কামনায়  বিশেষ দু’আ পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ