প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
সাহেদুর রহমান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউয়নের ১নং
ওয়ার্ডের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সুন্দদা রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হুসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, ওয়ার্ড সদস্য রাজু সিং, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বার এবং খাসিয়া কমিউনিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তারা বলেন, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার মধ্যে আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest