প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
এনামুল হক রাশেদী, স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উঃ পঃ রাজাখালী মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈমুল হাসান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।
নাঈমুল হাসান উপজেলার রাজাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ছৈদন মাতবর বাড়ির মোঃ ইউনুস গনি এবং শিক্ষিকা মাতা মোছাঃ কাশেফা বেগমের সন্তান। তার এই অসাধারণ সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, নাঈমুল হাসান শুরু থেকেই একজন পরিশ্রমী, বিনয়ী, মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই সে এই কৃতিত্ব অর্জন করেছে।
এলাকার বিশিষ্টজনেরা নাঈমুল হাসানকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।
নাঈমুল হাসান উঃ পঃ রাজাখালী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ট্যালেন্টপুলে বৃত্তি লাভের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাঈমুল হাসান রীতিমত সবাইকে চমকে দিয়ে বলেন,– সে তার জিবনাচার দিয়ে তার ভাই-বোনদের অনুসরনীয় আদর্শ হতে চায়। অবসরে সে একাডেমিকেল পাঠ্য পুস্তকের পাশাপাশি বিজ্ঞান, ধর্ম, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলীর উপর ফিচার পড়ে অবসর কাটায়। ভবিষ্যতে সে তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ-মাটি ও মানুষের সেবার লক্ষ্যে ডাক্তার হতে চায়। তার এ সফলতার জন্য সে তার বাবা-মা ও শিক্ষকদের উৎসাহ, অনুপ্রেরনা ও কেয়ারিংই তাকে উদ্ভুদ্ধ করেছে বলে জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest