প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুরের ৯নং জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
১২ ই জুলাই, ২০২৬ ইং বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানাযায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ৯নং জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ তানিশা বেগম “ট্যালেন্টপুল” বৃত্তি অর্জন করেছে ও মোছাঃ মাহিয়া বেগম, মোছাঃ নাফিজা আক্তার রেশমা এবং মাহিয়া আক্তার নুহা “সাধারণ” বৃত্তি অর্জন করেছে।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ৯নং জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন তালুকদার বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক মোঃ ইকবাল হোসেন রানা,ডলি রানী সূত্র ধর, আনোয়ার বেগম, সবিতা রানী চন্দ, ঝুবলী রানী দাস, অনিতা রানী ধর ও লীলা রানী দেবনাথ এর নিবিড় তত্ত্বাবধানে, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষার্থীদের অভিভাবকগণের সচেতনতার ফলেই শিক্ষার্থীরা এমন চমৎকার ফলাফল উপহার দিয়েছে। আমি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।