ঢলের পানিতে সড়ক ভেঙে জগন্নাথপুরের ১০ গ্রামের মানুষ সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

ঢলের পানিতে সড়ক ভেঙে জগন্নাথপুরের ১০ গ্রামের মানুষ সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন

হুমায়ূন কবীর ফরীদি##

অতি বৃষ্টি আর পাহাড়ী ঢলের পানির চাপে জগন্নাথপুরের রানীগঞ্জ দক্ষিণপাড় টু রৌয়াল সড়কের বালিশ্রী এলাকায় পাকা সড়ক ভেঙে গেছে। যার ফলশ্রুতিতে ১০টি গ্রামের বিপুল জনগোষ্ঠী চরম ভোগান্তিতে পড়েছেন।
খোঁজ নিয়ে জানাযায়, বিগত কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টিপাত আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলের পানি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলশ্রুতিতে অতিরিক্ত পানির চাপে বিগত ১০ ই জুলাই রোজ শুক্রবার বিকাল প্রায় পাঁচ ঘটিকার সময় এই উপজেলার রানীগঞ্জ দক্ষিণপাড় টু রৌয়াইল সড়কের বালিশ্রী গ্রাম এলাকায় বালিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কটি ভেঙে যাওয়ায় এই সড়ক দিয়ে প্রতিনিয়ত জীবন জীবিকার তাগিদে চলাচলকারী বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ ১০ টি গ্রামের বিপুল জনগোষ্ঠী চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম, আলীনুর ও সুমন মিয়া সহ একাধিক ব্যক্তি বলেন, গত কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানির চাপে গতকাল শুক্রবার পানির স্রোতে সড়কটি ভেঙে যাওয়ায় সরাসরি যানচলাচল ও যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। জনস্বার্থে  এই সড়কটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ল সোহরাব হোসেন বলেন, কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাশে থাকা একটি সড়ক ভেঙে গেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।  সড়কটিতে চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ