জগন্নাথপুরে ” পরিদর্শন কক্ষ ” উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

জগন্নাথপুরে ” পরিদর্শন কক্ষ ” উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ
হুমায়ূন কবীর ফরীদি##
সরকার কর্তৃক ঘোষিত এমপিগণের জন্য বরাদ্দকৃত ” পরিদর্শক কক্ষ ” জগন্নাথপুরে উদ্বোধন করেছেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় সংসদ সদস্যগণের জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১০ ই জুলাই দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ” পরিদর্শন কক্ষ ” শুভ উদ্বোধন করেছেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমেদ মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি)এর অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ।
উল্লেখ্য, এই পরিদর্শন কক্ষে বসে এমপি নিজ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সাথে সরাসরি দেখা-সাক্ষাৎ ও সময় ব্যয় করার সুযোগ পাবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ