জগন্নাথপুরে হাফিজ নাঈম এর নিঃশর্ত মুক্তির দাবীতে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬

জগন্নাথপুরে হাফিজ নাঈম এর নিঃশর্ত মুক্তির দাবীতে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ

হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্রনেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে মামলা থেকে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবীতে, জগন্নাথপুর উপজেলা উলামা ঐক্য পরিষদ এর আয়োজনে ৯ ই জুলাই রোজ বৃহস্পতিবার বাদ জোহর জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা উলামা ঐক্য ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম এবং মুফতি সৈয়দ শামীম আহমদের যৌথ পরিচালনায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালী, মাওলানা শায়খ আজিজুল হক, মাওলানা বাহা উদ্দিন,হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাসেমী, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মুফতি অলিউর রহমান ও মাওলানা আতিকুর রহমান কামালী প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তোফায়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেনী পেশার দেড় শতাধিক জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাফিজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ (নিমু) এর উপর আরোপীত এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এবং ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রায় পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি তারা শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে মুক্তির দাবি অব্যাহত রাখার ঘোষণা দেন। অবিলম্বে প্রশ্নবিদ্ধ এই রায় বাতিল করেন ও অন্য আসামীদের মতো তাঁহার খালাস এবং মুক্তি দাবী করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ