জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৫ জুলাই রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল এর পরিচালনায় আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রম এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু ও জগন্নাথপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম প্রমূখ।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওসার আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপকারভোগী কৃষক,জনপ্রতিনিধি,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কৃষি বিভাগের কর্মকর্তাগন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম কৃষকদের আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর কৃষি চাষে আরও উৎসাহিত করবে।
আলোচনা পর্ব শেষে সুবিধাভোগী কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, জগন্নাথপুর উপজেলার ১৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার কর্তৃক বরাদ্দকৃত জনপ্রতি  ৫ কেজি করে  উন্নত জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে। আজ ৫ জুলাই ১শত ৫০ জন সুবিধাভোগী কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে বাকী ১৬ শত ৫০ জনের মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে। তিনি আরও বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ