প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
সাহেদুর রহমান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।
রবিবার (০৭ জুন ২০২৬ খ্রি.) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, জৈন্তাপুর, সিলেট-এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি কর্মকর্তা, জৈন্তাপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোয়ার হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জৈন্তাপুর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রানী সম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ রাজিব চক্রবর্তী, জৈন্তাপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এবং সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আসমাউল হুসনা।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, উন্নত কৃষি যন্ত্রপাতি ও কৃষকদের জন্য প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নরুল ইসলাম খান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার; অরুনাংশ দাশ, ভানু চন্দ্র নাথ, সমর মোহন ধর, নোমান আহমদ, কামরুন নাহার, সোহেব আহমদ, মো. জাবেল খলিল চৌধুরী, সানজিদা ইসরাত, সাহাব উদ্দিন, দেলোয়ার হোসাইন, মোর্শেদা আক্তার, মো. সালেহ আহমদ, তামান্না আক্তার এবং মামুনুর রশিদ সহ উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest