যুবদল নেতা শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

যুবদল নেতা শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ

হুমায়ূন কবীর ফরীদি##

সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ শহীদ হাফিজুর রহমান হাফিজ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, এখন গনতান্ত্রিক ও আইনের সরকার দেশ পরিচালনা করছে। তাই নতুন করে তদন্ত করে শহীদ হাফিজুর রহমান হাফিজ কে যারা নির্মম ভাবে হত্যা করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে। শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে। এই নির্মম হত্যাকান্ড থেকে কেউ রেহাই পাবেনা। তিনি আরও বলেছেন, ১২ ফ্রেরুয়াবী নির্বাচনের আগে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য উন্নয়নে যে কর্মসুচির কথাগুলি বলেছিলেন, ইতিমধ্যে বর্তমান সরকার কর্মসূচির অনেকটা বাস্তবায়ন করে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে মহিলাদের হাতে তুলে দিয়েছেন। খাল-বিল নদী -নালা খনন শুরু হয়েছে। কৃষকদের হাতে স্মার্ট কৃষি কার্ড তুলে দেওয়া হয়েছে। সুনাগঞ্জ-৩ আসনের জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সম্মানিত জনসাধারণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে মহান সংসদে পাটিয়েছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমিও নির্বাচনের আগে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ কে কিভাবে উন্নয়ন করব অনেক জায়গায় বলেছি, আজও বলছি, আপনাদের কে সাথে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ কে একটি আধুনিক উপজেলার রুপান্তিত করব ইনশাআল্লাহ।
আওয়মী স্বৈরাচারী সরকার কর্তৃক পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তি করার প্রতিবাদে ১৯৯৮ সালের ১৫ এপ্রিল সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অর্ধদিবস হরতাল চলাকালে জগন্নাথপুরে আওয়ামী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ এর ২৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল ১৫ এপ্রিল রোজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় সময় জগন্নাথপুর বাজারস্থ ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামীম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ উপরোক্ত কথা গুলো বলেছেন।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স, মোস্তাফিজুর তালুকদার মুহিত, জাকির হোসেন, রোকন মিয়া, মোঃ আল আমিন, আব্দুল হক কামালী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খসরু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিক মিয়া, সাধারণ সম্পাদক মামুন মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহরুল খান, সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, সদস্য রুকন মিয়া, শাহাব উদ্দিন ও রিপন গোপ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপি ১ম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সদস্য সানোয়ার হোসেন সুনু, সদস্য আবুল লেইছ, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক নূর আলম, জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান, সদস্য হুমায়ুন কবির, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী চান মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আখলুল করিম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুতফুর রহমান কামালী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, দিলু মিয়া, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, মঈন উদ্দিন, হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমেদ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন জামি। দোয়াতে শহীদ হাফিজুর রহমান হাফিজএর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিয়াদ জানানো হয়েছে মহান আল্লাহ তায়ালা হাফিজ কে জান্নাতুল ফেরদাউস দান করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়েছে। মুক্তিযোদ্ধে যারা শহীদ হয়েছেন এবং বাংলাদেশের স্বাধিনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র সর্বোপরি বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে আনার বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি জাতিয়তাবাদী পরিবার সহ সকলের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ