জগন্নাথপুরে পলাতক দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

জগন্নাথপুরে পলাতক দুই আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জুয়েল (৪৭) ও বারিক(৩৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল-আমিনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই এখলাছুর রহমান, এএসআই কামাল উদ্দিন, এএসআই রাহাত খান সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের মৃত বারিক উল্লাহর ছেলে সিআর- ৩২/২৬ (জগঃ) এর পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (৪৭), উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী- দশঘর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে পলাতক আসামি মোঃ আঃ বারিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে ২২ শে ফেব্রুয়ারী রোজ রবিবার বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ