রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক জগন্নাথপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক জগন্নাথপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ

রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর বাস্তবায়নে ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতা ৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকার পর্যন্ত স্থানীয় ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিকে কলকলিয়া ইউনিয়নে সম্প্রতি অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধ্বস-২০২৬ এ ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনে ডাঃ মাহবুবুল হক, ডাঃ আরমান আহমেদ ও ডাঃ হালিমা আক্তার পাঁচ শতাধিক ফ্রী রোগী দেখার পাশা-পাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ৪২ ধরনের ঔষধ প্রদান করেছেন।
এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, বিএনপি নেতা সুজাত মিয়া, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, খায়রুল ইসলাম, আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারন সম্পাদক সোহেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু, জুনাইদ আহমেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রোহান আহমদ সহ সুবিধাভোগী জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ